Web Analytics

গাজীপুরের টঙ্গীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য, নাশকতা ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মঙ্গলবার দুপুরে বিক্ষোভ ও মোটরসাইকেল মহড়া করেছে বিএনপি। বিএনপি নেতা সরকার শাহনূর ইসলাম রনির নেতৃত্বে টঙ্গী স্টেশন রোড থেকে এবং স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু বকর সিদ্দিকের নেতৃত্বে এশিয়া পেট্রোল পাম্প এলাকা থেকে মহড়া শুরু হয়। একই সময়ে যুবদলের বিভিন্ন ইউনিট কলেজগেট ও টঙ্গী বাজার থেকে পৃথক বিক্ষোভ মিছিল বের করে।

মিছিল ও মহড়াগুলো টঙ্গীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে টঙ্গীবাজার, আনারকলি রোড, মিলগেট, চেরাগ আলী, কলেজগেট, হোসেন মার্কেট, এরশাদনগর ও গাজীপুরা এলাকায় সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। বক্তারা অভিযোগ করেন, নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ অপপ্রচার ও ষড়যন্ত্রের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করছে।

তারা জানান, এসব নাশকতা ও নৈরাজ্যের বিরুদ্ধে টঙ্গীর বিএনপি, যুবদল ও স্বেচ্ছাসেবক দল রাজপথে নেমেছে।

23 Jun 26 1NOJOR.COM

টঙ্গীতে আওয়ামী লীগের নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ ও মোটরসাইকেল মহড়া

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।