Web Analytics

বিভাগীয় তদন্তে পলায়ন, অসদাচরণ, ক্ষমতার অপব্যবহার ও শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ প্রমাণিত হওয়ায় ছয় পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। একই সঙ্গে রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয়ের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ ওবায়দুর রহমানকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে এসব ব্যবস্থা কার্যকর করা হয়।

বরখাস্ত হওয়া কর্মকর্তারা হলেন পুলিশের সাবেক অতিরিক্ত ডিআইজি প্রলয় কুমার জোয়ারদার, ডিএমপির সাবেক উপপুলিশ কমিশনার মো. নাজমুল ইসলাম, সিআইডির সাবেক এএসপি মো. সারোয়ার কবীর সোহাগ এবং ২-এপিবিএনের সাবেক এএসপি মোদু আরিফুজ্জামান। এছাড়া গাইবান্ধা ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার এস. এম. শামীম ও সুনামগঞ্জ ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার রুবাইয়াত জামানও বরখাস্ত হয়েছেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, অনুমতি ছাড়া দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকা, ক্ষমতার অপব্যবহার করে অপহরণ ও অর্থ দাবি এবং অন্যান্য শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ ওঠে। সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী বিভাগীয় মামলা করা হয়। অভিযোগ প্রমাণের পর দ্বিতীয় কারণ দর্শানোর নোটিশ দেওয়া হলেও কর্মকর্তারা জবাব দেননি। রাষ্ট্রপতি ও বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের অনুমোদনক্রমে আইনগত প্রক্রিয়া অনুসরণ করে গুরুদণ্ড দেওয়া হয়।

13 Nov 26 1NOJOR.COM

বিভাগীয় তদন্তের পর ছয় পুলিশ কর্মকর্তা বরখাস্ত, এক এএসপিকে বাধ্যতামূলক অবসর

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।