Web Analytics

নারী উদ্যোক্তাদের আর্থিক অন্তর্ভুক্তি জোরদার ও দেশের উৎপাদন খাতকে শক্তিশালী করতে এসএমই ফাউন্ডেশনের সঙ্গে চুক্তি করেছে ব্র্যাক ব্যাংক। রাজধানীতে আয়োজিত অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তারেক রেফাত উল্লাহ খান এবং এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার হোসেন চৌধুরী চুক্তিতে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে সংশ্লিষ্ট খাতের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

চুক্তির আওতায় এসএমই ফাউন্ডেশনের রিভলভিং ফান্ড থেকে সারাদেশে ৩০০ কোটি টাকা বিতরণ করা হবে, যার মধ্যে ব্র্যাক ব্যাংক ৪০ কোটি টাকা জামানতবিহীন ঋণ প্রদান করবে। উদ্যোক্তারা ১ লাখ থেকে ২৫ লাখ টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন, যার সুদের হার ৮ শতাংশ নির্ধারণ করা হয়েছে। নারী নেতৃত্বাধীন উদ্যোগ, উৎপাদন খাত এবং ক্লাস্টারভিত্তিক ব্যবসাকে অগ্রাধিকার দেওয়া হবে।

সংশ্লিষ্টরা জানান, এই উদ্যোগ ক্ষুদ্র ও প্রান্তিক উদ্যোক্তাদের অর্থায়নের সুযোগ বাড়াবে এবং অন্তর্ভুক্তিমূলক ও টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধিতে সহায়তা করবে। অনুষ্ঠানে শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, শিল্প সচিব ও এসএমই ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. ওবায়দুর রহমান এবং বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নূরুন নাহার উপস্থিত ছিলেন।

18 Apr 26 1NOJOR.COM

এসএমই ফাউন্ডেশনের সহায়তায় ৪০ কোটি টাকার জামানতবিহীন ঋণ দেবে ব্র্যাক ব্যাংক

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।