Web Analytics

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলা বাড়লে মধ্যপ্রাচ্যজুড়ে মার্কিন স্বার্থসংশ্লিষ্ট স্থাপনাগুলো লক্ষ্যবস্তু করা হবে বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। আলজাজিরার খবরে বলা হয়েছে, ইরানের খাতাম আল-আনবিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের মুখপাত্র ইব্রাহিম যুলফাকারি জানান, ইরানের অবকাঠামোতে আঘাত করা হলে দেশটি অঞ্চলে যুক্তরাষ্ট্রের সব সম্পদ ও স্থাপনা ধ্বংস করবে।

যুলফাকারি বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ধারাবাহিক হুমকির জবাব হিসেবেই এই সতর্কবার্তা দেওয়া হয়েছে। ট্রাম্প ইরানের সেতু, বিদ্যুৎকেন্দ্র ও জ্বালানি অবকাঠামো ধ্বংসের কথা উল্লেখ করেছিলেন। যুলফাকারি আরও জানান, যদি এসব হুমকি বাস্তবায়িত হয়, তবে ইরানের সশস্ত্র বাহিনী মধ্যপ্রাচ্যজুড়ে যুক্তরাষ্ট্র ও ইসরাইল সংশ্লিষ্ট জ্বালানি, অর্থনৈতিক ও অবকাঠামোগত স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করবে।

তিনি সতর্ক করে বলেন, যেসব দেশ নিজেদের ভূখণ্ডে মার্কিন সামরিক ঘাঁটি রাখতে দিয়েছে, তারা ক্ষতি এড়াতে চাইলে আমেরিকান বাহিনীকে দেশ থেকে চলে যেতে বাধ্য করতে হবে।

03 Apr 26 1NOJOR.COM

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলা বাড়লে মার্কিন স্থাপনা লক্ষ্যবস্তু করার হুঁশিয়ারি ইরানের

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।