Web Analytics

চট্টগ্রামের সীতাকুণ্ডে সাত বছরের জান্নাতুল নাঈমা ইরাকে গলা কেটে হত্যাচেষ্টার কথা স্বীকার করেছেন প্রতিবেশী বাবু শেখ (৫০)। বুধবার বিকেলে চট্টগ্রাম আদালত–১ এ ১৬৪ ধারায় জবানবন্দি দেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক মো. কামরুজ্জামান। সোমবার চন্দ্রনাথ পাহাড়ে এই ঘটনা ঘটার পর দেশজুড়ে আলোচনার সৃষ্টি হয়।

তদন্ত কর্মকর্তারা জানান, খাবারের লোভ দেখিয়ে বাবু শেখ ইরাকে প্রায় সাড়ে বারোশ ফুট উঁচু পাহাড়ের এক দুর্গম স্থানে নিয়ে যায়। সেখানে তাকে নির্যাতন করা হয় এবং গলা কেটে হত্যার চেষ্টা চালানো হয়। দুই দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে মঙ্গলবার শিশুটি মারা যায়। ওইদিন বিকেলে একটি ভিডিও ছড়িয়ে পড়ে, যেখানে দেখা যায় বাবু শেখ ইরার হাত ধরে পাহাড়ের দিকে উঠছে। ভিডিওর সূত্র ধরে রাতেই তাকে গ্রেপ্তার করে পুলিশ।

জেলার পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খান জানান, ঘটনাটি পারিবারিক বিরোধ থেকে ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। চকলেট, রক্তমাখা জামা ও ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়েছে। অন্য কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

05 Mar 26 1NOJOR.COM

সীতাকুণ্ডে সাত বছরের ইরাকে হত্যাচেষ্টার কথা স্বীকার করলেন প্রতিবেশী বাবু শেখ

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।