Web Analytics

সরকারি মালিকানাধীন কোম্পানির যেসব কর্মী প্রচলিত সরকারি পেনশন সুবিধা পান না, তাদের সর্বজনীন পেনশন কর্মসূচির প্রগতি স্কিমে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় পেনশন কর্তৃপক্ষ। বৃহস্পতিবার সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে কর্তৃপক্ষের পরিচালনা পর্ষদের চতুর্থ সভায় এ সিদ্ধান্ত অনুমোদন হয়। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয় এবং পরে নির্বাহী চেয়ারম্যান ড. মো. সুরাতুজ্জামান বিষয়টি জানান।

এই উদ্যোগ সরকারি মালিকানাধীন বিভিন্ন কোম্পানি ও প্রতিষ্ঠানের সেই কর্মীদের জন্য, যাদের অবসর-সুবিধা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের চাকরি বিধি ও নিজস্ব ব্যবস্থার ওপর নির্ভরশীল। তারা সরকারি সিভিল কর্মচারীদের মতো রাষ্ট্রীয় পেনশন পান না। কোন কোন কোম্পানির কর্মী এই সুবিধা পাবেন এবং কীভাবে তা বাস্তবায়ন হবে, তার পূর্ণ তালিকা ও পদ্ধতি পরে নির্ধারণ করা হবে।

পর্ষদ ২০২৫-২৬ অর্থবছরে পেনশন তহবিলে ১১.৬৮% থেকে ১১.৭২% মুনাফার প্রস্তাবও অনুমোদন করেছে; ২০২৪-২৫ অর্থবছরে সর্বোচ্চ মুনাফা ছিল ১১.৬১%। ইসলামিক পেনশন ব্যবস্থা চালু ও আলাদা বিধিমালার প্রস্তাব অনুমোদিত হয়েছে। ৫৫ বছর থেকে পেনশন, পাঁচ বছর পর অর্থ তুলে নেওয়া, ঋণ, স্বাস্থ্যবীমা এবং মূল্যস্ফীতির সঙ্গে মুনাফা সমন্বয়ের বিষয়গুলো এখনো পর্যালোচনায় রয়েছে।

17 Sep 26 1NOJOR.COM

প্রগতি স্কিমে পেনশনবঞ্চিত সরকারি কোম্পানির কর্মীদের অন্তর্ভুক্তির সিদ্ধান্ত

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।