লক্ষ্মীপুরের রায়পুরে মালয়েশিয়া প্রবাসী এক ব্যক্তির বিরুদ্ধে মহানবী হযরত মুহাম্মদ (সা.), ইসলাম ধর্ম ও ধর্মীয় বিধান নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ উঠেছে। ‘Shahriar Rubel’ নামের একটি ফেসবুক আইডি থেকে করা মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় ধর্মপ্রাণ মুসলমানদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ দেখা দেয়।
দক্ষিণ চরবংশী ইউনিয়নের স্থানীয়রা জানান, ধর্মীয় অনুভূতিতে আঘাত করে এমন বক্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও অভিযোগ প্রমাণিত হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। একই সঙ্গে সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়ে তারা বলেন, আইন নিজের হাতে না নিয়ে আইনগত প্রক্রিয়ার মাধ্যমে বিষয়টির সমাধান করা উচিত।
রায়পুর থানার ওসি নিজাম উদ্দিন ভূঁইয়া জানান, এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানিয়েছেন। স্থানীয়রা আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করেছেন।
রায়পুরে মহানবী (সা.)-কে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগে তদন্তের দাবি
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।