Web Analytics

শ্রীলঙ্কার সংসদ সদস্যদের জন্য পেনশন বা অবসরকালীন ভাতা বাতিল করা হয়েছে, যা ক্ষমতাসীন বামপন্থি সরকারের একটি গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রতিশ্রুতি ছিল। মঙ্গলবার অনুষ্ঠিত ভোটে ২২৫ সদস্যের সংসদে ১৫৪ জন আইনপ্রণেতা বিলটির পক্ষে ভোট দেন এবং মাত্র দুজন বিপক্ষে ছিলেন। আগে একজন সংসদ সদস্য পাঁচ বছরের মেয়াদ পূর্ণ করলে পেনশন পাওয়ার অধিকারী হতেন। নতুন আইনে যারা ইতোমধ্যেই পেনশন পান বা যোগ্য হয়েছেন, তাদের অর্থ প্রদানও বন্ধ করা হয়েছে।

২০২৪ সালের সেপ্টেম্বরে প্রেসিডেন্ট নির্বাচনে অর্থনৈতিক সংস্কারের প্রতিশ্রুতি দিয়ে বিজয়ী হন বামপন্থি রাজনীতিক অনূঢ়া কুমারা দিশানায়েকে। দায়িত্ব গ্রহণের পর তিনি একে একে সংসদ সদস্যদের আবাসন, যানবাহন ও দেহরক্ষী সুবিধা বাতিল করেন। এবার পেনশন বাতিলের মাধ্যমে তিনি সরকারি ব্যয় কমানোর আরেকটি পদক্ষেপ নিলেন।

এই সিদ্ধান্তকে সরকার দেশের অর্থনৈতিক সংকট কাটিয়ে ওঠা এবং রাজনৈতিক জবাবদিহিতা পুনঃপ্রতিষ্ঠার প্রচেষ্টার অংশ হিসেবে দেখছে।

18 Feb 26 1NOJOR.COM

অর্থনৈতিক সংকটে সংস্কার প্রতিশ্রুতি পূরণে সংসদ সদস্যদের পেনশন বাতিল করল শ্রীলঙ্কা

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।