Web Analytics

দৈনিক আমার দেশ সম্পাদক প্রকৌশলী মাহমুদুর রহমানের বাসায় শেখ হাসিনার কথিত মানহানির মামলায় গ্রেফতারি পরোয়ানা নিয়ে পুলিশের উপস্থিতির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান। বৃহস্পতিবারের এক বিবৃতিতে তিনি বলেন, পুরোনো ওই মামলায় হাইকোর্টের স্থগিতাদেশ থাকা সত্ত্বেও পুলিশ তার বাসায় গেছে।

ডা. ইরান বলেন, জুলাই গণঅভ্যুত্থানে ফ্যাসিবাদী শাসনের অবসানের পর মানুষ দেশে আইনের শাসন, ন্যায়বিচার, গণতন্ত্র ও সংবাদপত্রের স্বাধীনতা প্রতিষ্ঠার আশা করেছিল। তাঁর মতে, ঘটনাটি অভ্যুত্থান-পরবর্তী সরকারের প্রশাসনিক ব্যর্থতা, সমন্বয়হীনতা ও রাজনৈতিক সদিচ্ছার দেউলিয়াত্বের দৃষ্টান্ত। তিনি আরও বলেন, ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে সাংবাদিকতার কারণে মাহমুদুর রহমান নির্যাতন, কারাভোগ ও অসংখ্য মামলার শিকার হয়েছেন।

লেবার পার্টির চেয়ারম্যান বলেন, আদালতের স্থগিতাদেশ যাচাই না করে পরোয়ানা তামিলের চেষ্টা পুলিশের পেশাদারিত্ব ও দায়িত্বশীলতাকে প্রশ্নবিদ্ধ করেছে। তিনি ঘটনার অবিলম্বে নিরপেক্ষ তদন্ত, পুরোনো রাজনৈতিক হয়রানিমূলক মামলাগুলোর আইনানুগ পর্যালোচনা এবং সাংবাদিকদের নিরাপত্তা ও স্বাধীনতা নিশ্চিতের দাবি জানান। পাশাপাশি আইন মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট প্রশাসনের জবাবদিহি নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

26 Nov 26 1NOJOR.COM

মাহমুদুর রহমানের বাসায় পুলিশি উপস্থিতির তদন্ত দাবি লেবার পার্টির

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।