Web Analytics

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার একটি টায়ার পোড়ানো কারখানায় বয়লার বিস্ফোরণে দগ্ধ শ্রমিক সোহেল রানা (২৪) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। সোমবার (২৯ জুন) রাত আড়াইটার দিকে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে মারা যান। এর আগে বৃহস্পতিবার (২৫ জুন) সকালে উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের ওই কারখানায় বয়লার বিস্ফোরণে সোহেল ও আরেক শ্রমিক শাওন (১৬) গুরুতর দগ্ধ হন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, কাজ চলাকালে হঠাৎ বয়লার বিস্ফোরিত হলে আগুনে তারা দগ্ধ হন। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে প্রথমে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল এবং অবস্থার অবনতি হলে ঢামেকে পাঠানো হয়। শাওন বর্তমানে ঢামেকে চিকিৎসাধীন রয়েছেন।

গোয়ালন্দ ঘাট থানার ওসি (তদন্ত) মো. রাশিদুল ইসলাম জানান, ঘটনাটি তদন্ত করা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে ওই এলাকায় ঝুঁকিপূর্ণভাবে টায়ার পোড়ানোর কাজ চলছিল, যা পরিবেশ ও জননিরাপত্তার জন্য হুমকি হয়ে উঠেছে।

30 Jun 26 1NOJOR.COM

গোয়ালন্দে টায়ার কারখানায় বয়লার বিস্ফোরণে শ্রমিকের মৃত্যু, তদন্ত শুরু

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।