Web Analytics

কার্টুন শেয়ার করার অভিযোগে গ্রেপ্তার কন্টেন্ট ক্রিয়েটর হাসান নাসিমের নিঃশর্ত মুক্তির দাবিতে মঙ্গলবার (২১ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে জাতীয় ছাত্রশক্তি। সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এতে অংশ নেন এবং মতপ্রকাশের স্বাধীনতার পক্ষে নানা স্লোগান সম্বলিত ফেস্টুন হাতে রাখেন।

বক্তারা অভিযোগ করেন, মতপ্রকাশের স্বাধীনতা দমনে অতীতের মতোই এখনো একই ধরনের আইন ব্যবহার করা হচ্ছে এবং নাসিমের গ্রেপ্তার মৌলিক অধিকারের পরিপন্থি। জাতীয় ছাত্রশক্তির সভাপতি জাহিদ আহসান বলেন, লেখক মুশতাক ও কার্টুনিস্ট আহমেদ কিশোরের ঘটনার পুনরাবৃত্তি ঘটছে। তিনি দাবি করেন, নাসিমকে যেভাবে বাসা থেকে তুলে নেওয়া হয়েছে এবং পরিবারের কাছে কোনো তথ্য না দেওয়া হয়েছে, তা উদ্বেগজনক। তিনি লেখক, শিল্পী ও কার্টুনিস্টদের স্বাধীনভাবে কাজ করার সুযোগ নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান।

সংগঠনের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক খান তালাত রাফি বলেন, ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ অতীতে বাকস্বাধীনতা দমনের হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয়েছে এবং বর্তমান সরকারও এর অপপ্রয়োগ করছে। বক্তারা অবিলম্বে হাসান নাসিমের মুক্তি ও নাগরিকদের সাংবিধানিক অধিকার রক্ষার দাবি জানান।

22 Apr 26 1NOJOR.COM

ঢাবিতে গ্রেপ্তার কনটেন্ট ক্রিয়েটর হাসান নাসিমের মুক্তির দাবিতে ছাত্রশক্তির বিক্ষোভ

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।