Web Analytics

বাগেরহাটের মোংলায় কোস্ট গার্ডের বিশেষ অভিযানে জাতীয়তাবাদী মহিলা দলের থানা শাখার সহ-সভাপতি তানিয়া বিশ্বাস লিথির বসতঘর থেকে প্রায় ১০ লাখ টাকা মূল্যের ১৯৭ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১৩ মার্চ) বিকেল ৫টার দিকে চিলা বাজার সংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। ঘটনাস্থল থেকে শান্ত পাড়ই নামে এক ব্যক্তিকে আটক করা হয়, যাকে স্থানীয়রা লিথির স্বামী হিসেবে চিহ্নিত করেছেন।

কোস্ট গার্ড জানায়, শান্ত পাড়ই পালানোর চেষ্টা করলে তাকে ধাওয়া করে আটক করা হয়। তানিয়া বিশ্বাস লিথি স্বীকার করেন যে তার ঘর থেকে মদ উদ্ধার হয়েছে, তবে দাবি করেন মদগুলো তাদের নয়, বরং তার স্বামীর এক পরিচিত ব্যক্তির অনুরোধে সাময়িকভাবে রাখা হয়েছিল। ঘটনাটি এলাকায় ব্যাপক আলোড়ন ও সমালোচনার সৃষ্টি করেছে।

মোংলা উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান হাওলাদার বলেন, বিএনপি মাদকবিরোধী অবস্থানে কঠোর এবং তদন্তে দোষ প্রমাণিত হলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। জব্দকৃত মদ ও আটক ব্যক্তিকে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য মোংলা থানায় হস্তান্তর করা হয়েছে।

15 Mar 26 1NOJOR.COM

মোংলায় বিএনপি নেত্রীর ঘর থেকে ১৯৭ বোতল বিদেশি মদ উদ্ধার

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।