Web Analytics

তেল সরবরাহ বন্ধের হুমকি ঘিরে উত্তেজনার মধ্যেও যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ বজায় রাখছে কিউবা। দেশটির এক জ্যেষ্ঠ কূটনীতিক জানিয়েছেন, হাভানা ও ওয়াশিংটনের মধ্যে বার্তা বিনিময় ও কূটনৈতিক যোগাযোগ থাকলেও তা এখনো আনুষ্ঠানিক সংলাপে রূপ নেয়নি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিউবার ওপর চাপ বাড়ানোর পর এই যোগাযোগ আরও জোরদার হয়েছে। কিউবার উপপররাষ্ট্রমন্ত্রী কার্লোস ফার্নান্দেজ ডি কোসিও রয়টার্সকে বলেন, যুক্তরাষ্ট্র জানে যে কিউবা একটি গুরুতর ও দায়িত্বশীল সংলাপের জন্য প্রস্তুত।

সাম্প্রতিক সময়ে কিউবার ঘনিষ্ঠ মিত্র ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে মার্কিন বাহিনী আটক করে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়ার পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। মাদুরো ও তার স্ত্রীকে আটক করার ঘটনাকে কেন্দ্র করে ট্রাম্প প্রশাসনের হুমকির মুখে পড়ে কিউবা সরকার। ডি কোসিও জানান, দূতাবাস ও কূটনৈতিক যোগাযোগ থাকলেও এখনো কোনো আনুষ্ঠানিক আলোচনার কাঠামো তৈরি হয়নি।

অ্যাসোসিয়েটেড প্রেসকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, সংলাপ শুরু হলে তা ভবিষ্যতে আলোচনায় রূপ নিতে পারে, তবে কিউবার সংবিধান, অর্থনৈতিক কাঠামো ও সমাজতান্ত্রিক সরকারব্যবস্থা আলোচনার বাইরে থাকবে।

03 Feb 26 1NOJOR.COM

তেল সরবরাহ ইস্যুতে উত্তেজনার মধ্যেও যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ রাখছে কিউবা

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।