Web Analytics

জাতীয় নিরাপত্তার স্বার্থে টেলিগ্রাম সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাপ নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে জর্ডান সরকার। দেশটির জননিরাপত্তা অধিদপ্তর বলেছে, বিভিন্ন ধরনের হুমকি থেকে সমাজকে সুরক্ষা দিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, বিদ্যমান আইন অনুসারেই সিদ্ধান্তটি নেওয়া হয়েছে। নিষেধাজ্ঞা কবে কার্যকর হবে বা কীভাবে বাস্তবায়ন করা হবে, সে বিষয়ে কোনো তথ্য দেওয়া হয়নি।

জর্ডানের কর্তৃপক্ষ বলেছে, উগ্রবাদ ও জঙ্গিবাদে দীক্ষিত করার অপচেষ্টা সামাজিক নিরাপত্তা ও জাতীয় স্বার্থের জন্য হুমকি। গত মাসে দেশটিতে একটি গির্জায় বিরল প্রাণঘাতী হামলায় নয়জন নিহত হওয়ার পর এ সিদ্ধান্ত এসেছে। ওই হামলার পর জর্ডান প্রতিবেশী সিরিয়ায় বিমান হামলা চালায় এবং এতে ইসলামিক স্টেটের ২০ সদস্য নিহত হয়েছে বলে দাবি করে।

এ ছাড়া, গত ৫ নভেম্বর আম্মানে সন্ত্রাসী ছুরিকাঘাতের ঘটনায় একজন নিরাপত্তা কর্মকর্তা নিহত ও আরেকজন আহত হন বলে জানায় জর্ডান। প্রতিবেদনে বলা হয়েছে, ইসলামিক স্টেটের সদস্যরা কয়েক বছর ধরে বিবৃতি প্রচারের জন্য টেলিগ্রাম মেসেজিং অ্যাপ ব্যবহার করে আসছে। রাশিয়া থেকে নির্বাসিত পাভেল দুরভ এই অ্যাপটি তৈরি করেছিলেন।

16 Nov 26 1NOJOR.COM

জাতীয় নিরাপত্তা ও উগ্রবাদ ঠেকাতে টেলিগ্রাম নিষিদ্ধের সিদ্ধান্ত জর্ডানের

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।