Web Analytics

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ইলিনয় অঙ্গরাজ্যের সিনেটের ২৬তম ডিস্ট্রিক্টে জয় পেয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী নাবিলা সৈয়দ। তিনি রিপাবলিকান প্রার্থী ডারবি হিলসকে পরাজিত করেছেন। শিকাগোর উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহরতলির এই আসনটি আগে রিপাবলিকানদের নিয়ন্ত্রণে ছিল। এই জয়ে অঙ্গরাজ্যের আইনসভায় ডেমোক্র্যাটদের অবস্থান আরও শক্তিশালী হলো এবং মুসলিম ও দক্ষিণ এশীয় বংশোদ্ভূত প্রতিনিধিত্বের ক্ষেত্রেও তা গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হচ্ছে।

ভারতীয় বংশোদ্ভূত মুসলিম নাবিলার জন্ম ও বেড়ে ওঠা ইলিনয়ের পালাটাইন এলাকায়। তাঁর পরিবারের শিকড় ভারতের হায়দরাবাদে। তিনি ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, বার্কলে থেকে রাষ্ট্রবিজ্ঞান ও ব্যবসায় প্রশাসনে স্নাতক ডিগ্রি অর্জন করেন। পরে একটি অলাভজনক প্রতিষ্ঠানে ডিজিটাল কৌশলবিদ হিসেবে নাগরিক অংশগ্রহণ ও রাজনৈতিক সচেতনতা বৃদ্ধির উদ্যোগে কাজ করেন এবং উচ্চবিদ্যালয়ের বিতর্ক প্রতিযোগিতার প্রশিক্ষকও ছিলেন।

২০২২ সালে ২৩ বছর বয়সে নাবিলা ইলিনয়ের প্রতিনিধি পরিষদের ৫১তম ডিস্ট্রিক্ট থেকে নির্বাচিত হন। প্রতিনিধি পরিষদে তিনি স্বাস্থ্যসেবা, ওষুধের দাম, ভোটাধিকার, শিশু যত্ন, শিক্ষা ও মানসিক স্বাস্থ্যসেবা নিয়ে কাজ করেন। দুই মেয়াদ প্রতিনিধি পরিষদে দায়িত্ব পালনের পর এবার তিনি অঙ্গরাজ্যের আইনসভার উচ্চকক্ষে যাচ্ছেন।

04 Nov 26 1NOJOR.COM

ডারবি হিলসকে হারিয়ে ইলিনয় সিনেটের ২৬তম ডিস্ট্রিক্টে জিতলেন নাবিলা সৈয়দ

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।