Web Analytics

বাংলাদেশের রাতের আকাশ ১৭ এপ্রিল শুক্রবার থেকে ৩০ এপ্রিল পর্যন্ত সাজবে এক বিশেষ মহাজাগতিক দৃশ্যে। এই সময়ে দেখা যাবে লাইরিড উল্কাপাত এবং গ্রহগুলোর অবস্থান পরিবর্তনের মনোমুগ্ধকর দৃশ্য। প্রতিবছর পৃথিবী যখন থ্যাচার নামের ধূমকেতুর ফেলে যাওয়া ধূলিকণার মেঘ অতিক্রম করে, তখনই এই উল্কাপাত দেখা যায়।

২২ এপ্রিল রাত থেকে ২৩ এপ্রিল ভোর পর্যন্ত সময়টি উল্কাপাত দেখার জন্য সবচেয়ে উপযুক্ত। আকাশ পরিষ্কার থাকলে প্রতি ঘণ্টায় ১০ থেকে ২০টি উল্কা দেখা যেতে পারে। লাইরিড উল্কাগুলো সাধারণত উজ্জ্বল হয় এবং অনেক সময় দীর্ঘ আলোর রেখা রেখে যায়। এ সময় পশ্চিম আকাশে শুক্র গ্রহ তার উজ্জ্বলতা বজায় রাখলেও ধীরে ধীরে দিগন্তের নিচে নামবে, আর মঙ্গল গ্রহের লালচে আভা সন্ধ্যার আকাশে স্পষ্ট দেখা যাবে।

এপ্রিলের শেষ দিকে সূর্যোদয়ের প্রায় দুই ঘণ্টা আগে পুব আকাশে শনি গ্রহ উঁচুতে থাকবে এবং তার কাছেই থাকবে নেপচুন, যা দেখতে শক্তিশালী টেলিস্কোপের প্রয়োজন হবে।

17 Apr 26 1NOJOR.COM

১৭ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত বাংলাদেশের আকাশে লাইরিড উল্কাপাত দৃশ্যমান হবে

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।