প্রধানমন্ত্রী তারেক রহমান পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সব মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন। শুক্রবার দুপুরে দেওয়া এক বার্তায় তিনি আশা প্রকাশ করেন, ঈদুল ফিতর জাতীয় ঐক্য, পারস্পরিক সম্প্রীতি ও সহমর্মিতার বন্ধনকে আরও দৃঢ় করবে।
তিনি বলেন, ঈদুল ফিতর মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব, যা মাসব্যাপী সিয়াম সাধনা ও সংযমের পর আনন্দ, শান্তি ও ভ্রাতৃত্বের বার্তা নিয়ে আসে। রমজান মাস মানুষকে সংযম, ত্যাগ, খিদমত ও আত্মশুদ্ধির শিক্ষা দেয়, যা সমাজে সহমর্মিতা ও সহযোগিতার মনোভাব গড়ে তোলে।
প্রধানমন্ত্রী আহ্বান জানান, রমজানের শিক্ষা ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রজীবনে প্রতিফলিত করে ধনী-গরিব ভেদাভেদ ভুলে একে অপরের প্রতি ভালোবাসা ও ভ্রাতৃত্ব গড়ে তুলতে। তিনি অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করার ওপর গুরুত্ব দেন এবং দেশের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন।
ঈদুল ফিতরে ঐক্য ও সহমর্মিতার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।