Web Analytics

খুলনায় দীর্ঘ দেড় বছর পর পরিত্যক্ত অবস্থায় থাকা নিষিদ্ধ আওয়ামী লীগের অফিসটি নির্বাচনের দুই দিন পর হঠাৎ খুলে দেওয়া হয়েছে। রোববার (১৫ ফেব্রুয়ারি ২০২৬) বিকেলে সোনাডাঙা থানার আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক টি এম আরিফের নেতৃত্বে অফিসের সামনে জাতীয় পতাকা ও শেখ মুজিবুর রহমান এবং হাসিনার ছবি টানানো হয়। ঘটনাটি দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং অনেকেই ঘটনাস্থলে ছুটে আসেন।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, ২০২৪ সালের আগস্টে গণঅভ্যুত্থানের সময় বিক্ষুব্ধ ছাত্র জনতা অফিসটি ভেঙে আগুন ধরিয়ে দেয়, এরপর থেকে এটি পরিত্যক্ত ছিল। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আহমদ হামিম রাহাত বলেন, আদালতের নির্দেশে সংগঠনটি সাময়িক নিষিদ্ধ এবং সব রাজনৈতিক কার্যক্রম স্থগিত রয়েছে।

তিনি সতর্ক করে বলেন, নিষিদ্ধ গোষ্ঠীর এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে ছাত্র জনতা আবারও রাজপথে নামতে বাধ্য হতে পারে।

15 Feb 26 1NOJOR.COM

নিষিদ্ধ আ.লীগ অফিস খুলনায় খোলায় ছাত্র আন্দোলনের সতর্কতা

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।