Web Analytics

এবি ব্যাংক তাদের ডিজিটাল ব্যাংকিং প্ল্যাটফর্ম এবি ডিরেক্ট অ্যাপে সংযুক্ত ফ্লেক্সক্রেড পরিচালিত এআই-ভিত্তিক ডিজিটাল ঋণসেবা ‘এবি ই-লোন’-এর পাইলট কার্যক্রম উদ্বোধন করেছে। সংযুক্ত আরব আমিরাতভিত্তিক ফিনটেক ইনফ্রাস্ট্রাকচার কোম্পানি ফিল্পস লিমিটেডের সহযোগিতায় তৈরি এই সেবার মাধ্যমে গ্রাহকরা সহজ, ঝামেলামুক্ত ও তাৎক্ষণিকভাবে ঋণ গ্রহণ করতে পারবেন। কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক এই ব্যবস্থায় ঋণ অনুমোদন প্রক্রিয়া স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন হবে এবং অনুমোদিত অর্থ এবি ডিরেক্ট অ্যাপের মাধ্যমে গ্রাহকের হিসাবে জমা হবে।

এই গুরুত্বপূর্ণ মাইলফলক উদযাপন উপলক্ষে এবি ব্যাংকের প্রধান কার্যালয়ে এক উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক রিয়াজুল ইসলাম, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মহাদেব সরকার সুমন এফসিএ ও জেড এম বাবর খান, ফিল্পস লিমিটেডের চিফ স্ট্র্যাটেজি অফিসার ড্যানিয়েল শ্রেষ্ঠা এবং কান্ট্রি ম্যানেজার (বাংলাদেশ) তুষার হাসান।

এবি ব্যাংকের এই উদ্যোগ ব্যাংকটির ডিজিটাল রূপান্তর প্রক্রিয়ায় একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

08 Jun 26 1NOJOR.COM

এবি ব্যাংক চালু করল এআই-ভিত্তিক ডিজিটাল ঋণসেবা এবি ই-লোন

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।