বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান ইসলামী ব্যাংকগুলোর শরিয়াহ বোর্ডকে পূর্ণ স্বাধীনতা ও সুরক্ষা দেওয়ার আহ্বান জানিয়েছেন। সম্প্রতি কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় তিনি বলেন, শরিয়াহ বোর্ডের কার্যক্রমে কোনো বাধা থাকা উচিত নয় এবং বাংলাদেশ ব্যাংক থেকে তাদের পূর্ণ সুরক্ষা নিশ্চিত করা হবে। ইসলামিক ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ আয়োজিত এই সভায় শীর্ষ শরিয়াহ বিশেষজ্ঞ, উপদেষ্টা বোর্ডের সদস্য ও ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।
গভর্নর উল্লেখ করেন, অতীতে ইসলামী ব্যাংকিং খাতে অর্থপাচারের কিছু ঘটনা ঘটেছে, যা পর্যাপ্ত তদারকির অভাবে হয়েছে। তিনি বলেন, শরিয়াহ বোর্ডকে ক্ষমতায়ন ও তাদের নির্দেশনাকে সর্বোচ্চ গুরুত্ব দিলে কার্যকর তদারকি পুনঃপ্রতিষ্ঠা সম্ভব হবে। বক্তারা বলেন, খাতের সংকট নিরসনে শরিয়াহ সুপারভাইজরি কমিটি, সেক্রেটারিয়েট ও অডিট ব্যবস্থাকে শক্তিশালী করতে হবে এবং তাদের স্বাধীনভাবে কাজের আইনি নিশ্চয়তা দিতে হবে।
সভায় আরও প্রস্তাব করা হয়, ব্যাংকের পরিচালনা পর্ষদ ও কর্মকর্তাদের জন্য শরিয়াহ জ্ঞান বাধ্যতামূলক করা, বছরে অন্তত একবার বহিঃস্থ শরিয়াহ নিরীক্ষা চালু করা এবং শরিয়াহ কমপ্লায়েন্স রেটিং প্রবর্তনের মাধ্যমে স্বচ্ছতা ও জনগণের আস্থা বাড়ানো।
ইসলামী ব্যাংকের শরিয়াহ বোর্ডের স্বাধীনতা ও সুরক্ষা নিশ্চিত করবে বাংলাদেশ ব্যাংক
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।