Web Analytics

অর্থ পাচার ও দুর্নীতির অভিযোগে অভিযুক্ত বিতর্কিত ব্যবসায়ী রন হক শিকদার ২০২৬ সালের ৪ মে সোমবার স্থানীয় সময় দুপুর ২টা ২০ মিনিটে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গ্রেপ্তার এড়াতে তিনি দীর্ঘদিন ধরে থাইল্যান্ড ও সংযুক্ত আরব আমিরাতে অবস্থান করছিলেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের খান তার ভেরিফায়েড ফেসবুক পোস্টে এ তথ্য প্রকাশ করেন।

পোস্টে জানানো হয়, দুবাইয়ের মেডিক্লিনিক পার্কভিউ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। পরিবারের ঘনিষ্ঠ সূত্রের বরাতে বলা হয়, লিভারজনিত জটিলতায় ভুগছিলেন রন হক শিকদার এবং প্রায় এক সপ্তাহ আগে তিনি হাসপাতালে ভর্তি হন।

এর আগে দুর্নীতি দমন কমিশন (দুদক) অর্থ পাচার ও দুর্নীতির অভিযোগে রন হক শিকদার, তার ভাই রিক হক শিকদারসহ ১৩ জনের বিরুদ্ধে ২০২৪ সালে দায়ের করা দুই মামলায় পৃথক চার্জশিট দাখিল করে।

05 May 26 1NOJOR.COM

অর্থ পাচার মামলার আসামি রন হক শিকদার দুবাইয়ে মারা গেছেন

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।