Web Analytics

দিল্লিতে ককরোচ জনতা পার্টির বিক্ষোভকে ঘিরে আরোপিত বিধিনিষেধের শুনানিতে ভারতের সুপ্রিম কোর্ট মোদি সরকারকে একান্ত প্রয়োজন ছাড়া সব ব্যারিকেড সরিয়ে ফেলতে নির্দেশ দিয়েছে। আদালত বলেছে, জনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় প্রয়োজনীয় নিয়ন্ত্রণ আরোপ করা যেতে পারে, তবে সাধারণ মানুষের স্বাভাবিক ও অবাধ চলাচল নিশ্চিত করতে হবে। একই সঙ্গে ইন্টারনেট পরিষেবা বন্ধ না রাখা এবং রেল ও মেট্রো পরিষেবা স্বাভাবিক রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

বিক্ষোভের সময় দিল্লির একাধিক মেট্রো স্টেশন বন্ধ রাখা ও ট্রেন চলাচল বাতিলের ঘটনায় করা আদালত অবমাননার আবেদনের শুনানিতে রোববার বিশেষ বেঞ্চ বসে। আইনজীবী শৈলেন্দ্র মণি ত্রিপাঠি আবেদনটি করেন। এর আগে ৯ অক্টোবর অন্য একটি মামলার শুনানিতে ৫৭টি মেট্রো স্টেশন বন্ধ ও ট্রেন বাতিলের বিষয়েও নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট।

বিচারপতি জয়মাল্য বাগচি ও বিচারপতি ভি মোহনার বেঞ্চ জানায়, মানুষের প্রতিবাদের অধিকার আছে, তবে তা পুলিশের আইন মেনেই করতে হবে। বিক্ষোভের সময় আটক ব্যক্তিদের অবস্থা ও আটকের পরিস্থিতি খতিয়ে দেখতে দিল্লি পুলিশ, কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব এবং দিল্লি মেট্রো রেল করপোরেশনকে নোটিস দেওয়া হয়েছে। আগামী মঙ্গলবারের মধ্যে তাদের নির্দেশ পালনসংক্রান্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে।

11 Oct 26 1NOJOR.COM

অপ্রয়োজনীয় ব্যারিকেড সরিয়ে দিল্লির মেট্রো ও রেল সেবা স্বাভাবিক রাখার নির্দেশ

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।