ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আলি মোহাম্মদ নাইনি দাবি করেছেন, দেশের সশস্ত্র বাহিনী বর্তমান গতিতে অন্তত ছয় মাস তীব্র যুদ্ধ চালিয়ে যেতে সক্ষম। ইরানের আধা সরকারি বার্তা সংস্থা এই তথ্য জানিয়েছে। এই বক্তব্য এমন সময়ে এসেছে যখন যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে ইরানের সংঘাত চলছে।
এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, নাইনির এই দাবি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যের সম্পূর্ণ বিপরীত। ট্রাম্প বারবার বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ অভিযান ইরানের বিরুদ্ধে অত্যন্ত সফল হয়েছে। চলতি সপ্তাহে তিনি ঘোষণা দেন, যুক্তরাষ্ট্র বড় ব্যবধানে এই যুদ্ধে জয়ী হবে এবং ইরানের তথাকথিত ‘শয়তানি সাম্রাজ্য’ ধ্বংস করেছে।
প্রতিবেদনে আরও বলা হয়, আইআরজিসি ইরানের অন্যতম শক্তিশালী ও প্রভাবশালী সংস্থা, যার প্রভাব সামরিক ও গোয়েন্দা ক্ষেত্র ছাড়াও রাজনীতি, শিক্ষা ও অর্থনীতিতেও বিস্তৃত।
আইআরজিসির দাবি, যুক্তরাষ্ট্র-ইসরাইল সংঘাতের মধ্যেও ছয় মাস যুদ্ধ চালাতে পারবে ইরান
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।