বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, নয়াদিল্লিতে বিরোধীদের চলমান আন্দোলন নিয়ে বাংলাদেশ কোনো মন্তব্য করবে না। তিনি বিষয়টিকে ভারতের অভ্যন্তরীণ বিষয় হিসেবে উল্লেখ করেন। সোমবার রাজধানীর বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজে আয়োজিত এক সেমিনার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
ভারতের চলমান পরিস্থিতি এবং সীমান্তবর্তী এলাকায় পুশ-ইনের চেষ্টা অব্যাহত থাকার প্রেক্ষাপটে বাংলাদেশের মূল্যায়ন জানতে চাওয়া হলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, এ বিষয়ে বাংলাদেশের আপাতত কোনো মূল্যায়ন নেই। তিনি বলেন, এটি ভারতের অভ্যন্তরীণ বিষয় এবং ভারত সরকারই বিষয়টি দেখবে।
সেমিনারের শিরোনাম ছিল ‘বাংলাদেশের পররাষ্ট্রনীতি: পরিবর্তনশীল বিশ্বে দিক নির্ণয়ের পথরেখা’। সূত্রে বলা হয়েছে, ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে নয়াদিল্লিতে বড় আন্দোলনের ডাক দিয়েছে বিরোধী দল এবং তরুণদের রাজনৈতিক আন্দোলন ককরোচ জনতা পার্টি, সিজেপি।
দিল্লির বিরোধী আন্দোলন ভারতের অভ্যন্তরীণ বিষয় বলে মন্তব্য বাংলাদেশের
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।