Web Analytics

বাংলাদেশের আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান দিল্লিতে বসে আত্মসমর্পণের আহ্বান জানানো ব্যক্তিদের উদ্দেশে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। তিনি বলেন, বাংলাদেশের প্রচলিত আইনে তাদের আত্মসমর্পণের কোনো সুযোগ নেই। তারা দণ্ডপ্রাপ্ত আসামি, সীমানায় প্রবেশ করলেই গ্রেপ্তার হবেন। মঙ্গলবার জাতীয় সংসদে ‘জুলাই গণঅভ্যুত্থান ও গণহত্যার বিচার’ বিষয়ে আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

আইনমন্ত্রী আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে ইঙ্গিত করে বলেন, দেশের অভ্যন্তরে বিভেদের সুর দেখে দিল্লি থেকে হুঙ্কার দেওয়া হচ্ছে, কিন্তু এ দেশে ফ্যাসিস্ট আওয়ামী লীগের পুনর্বাসন আর কখনো হতে দেওয়া হবে না। তিনি বলেন, প্রতিটি হুঙ্কারে জাতি আরও ঐক্যবদ্ধ হবে।

মন্ত্রী জানান, জুলাই হত্যাকাণ্ডের তদন্তে এখন পর্যন্ত ১৬টি তদন্ত সম্পন্ন হয়েছে, ১২টির প্রতিবেদন জমা পড়েছে এবং চারটির চার্জ গঠন করা হয়েছে। আবু সাঈদ হত্যা ও হাসানুল হক ইনুর মামলাসহ তিনটি মামলার রায় ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে।

15 Jul 26 1NOJOR.COM

দিল্লিতে থাকা নেতাদের সীমান্তে প্রবেশে গ্রেপ্তারের হুঁশিয়ারি আইনমন্ত্রীর

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।