ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে যুদ্ধ শেষ করতে দেশটি কূটনৈতিক পথে হাঁটতে প্রস্তুত। তিনি জানান, ইরানি জাতির অধিকার রক্ষা সর্বোচ্চ অগ্রাধিকার পাবে। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে টেলিফোন আলাপে তিনি এ কথা বলেন বলে তার দপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।
আলাপের সময় পেজেশকিয়ান যুক্তরাষ্ট্রের প্রতি গভীর অবিশ্বাস প্রকাশ করেন এবং অভিযোগ করেন যে, দ্বিপক্ষীয় আলোচনা চলাকালেই যুক্তরাষ্ট্র ইরানের ওপর দুইবার হামলা চালিয়েছে। তিনি এসব হামলাকে “ইরানের পিঠে ছুরি মারা” হিসেবে বর্ণনা করেন। অন্যদিকে, সংবাদমাধ্যম অ্যাক্সিওস জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধ শেষ করতে এক পৃষ্ঠার একটি সমঝোতা স্মারক চূড়ান্ত করার কাছাকাছি রয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, সম্ভাব্য চুক্তিতে ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি স্থগিত রাখবে এবং যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা তুলে নেবে। পাশাপাশি উভয় পক্ষই হরমুজ প্রণালিতে চলাচলের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে।
যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে কূটনৈতিকভাবে যুদ্ধ শেষ করতে প্রস্তুত ইরান
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।