Web Analytics

বাংলাদেশের নবনির্বাচিত ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। শুক্রবার, ২১ আগস্ট ২০২৬ সন্ধ্যা সোয়া ৭টায় বঙ্গভবনের ঐতিহাসিক দরবার হলে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। নির্ধারিত সময়ের আগেই ড. ইউনূসসহ অন্যান্য অতিথিরা অনুষ্ঠানে প্রবেশ করেন।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানের মন্ত্রিসভায় আরও চারজন মন্ত্রী ও দুজন প্রতিমন্ত্রী যুক্ত হন। নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাদের শপথবাক্য পাঠ করান। শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী, মন্ত্রিসভার সদস্য, বেসামরিক ও সামরিক কর্মকর্তা এবং বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

নতুন মন্ত্রীরা হলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান এমপি, ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ এমপি, বান্দরবান থেকে নির্বাচিত সংসদ সদস্য সাচিং প্রু জেরী এবং সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন হুমায়ুন কবির ও গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন।

21 Aug 26 1NOJOR.COM

বঙ্গভবনে মির্জা ফখরুলের শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ড. মুহাম্মদ ইউনূস

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।