Web Analytics

পশ্চিমবঙ্গের শুভেন্দু সরকার কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরের অপারেশনাল এলাকার ভেতরে অবস্থিত ১৩৬ বছরের পুরোনো গৌরীপুর জামে মসজিদ স্থানান্তরের উদ্যোগ নিয়েছে। নতুন সরকার ক্ষমতায় আসার পর থেকেই নিরাপত্তার অজুহাতে প্রশাসনিক তৎপরতা শুরু হয়। মঙ্গলবার বিমানবন্দর কর্তৃপক্ষ ও জেলা প্রশাসনের কর্মকর্তারা মসজিদটি পরিদর্শন করেন এবং বুধবার উত্তর ২৪ পরগনার জেলাশাসকের দপ্তরে প্রশাসন, বিমানবন্দর কর্তৃপক্ষ ও মসজিদ কমিটির প্রতিনিধিদের মধ্যে বৈঠক হয়।

বিমানবন্দরের অধিকর্তা বিক্রম সিং জানান, বিমানবন্দরের ভেতরে মসজিদের উপস্থিতি দীর্ঘদিন ধরে ফ্লাইট পরিচালনায় সীমাবদ্ধতা তৈরি করছে। এ বিষয়ে আলোচনা হয়েছে। অন্যদিকে, মসজিদ কমিটি জানিয়েছে, মসজিদ ভাঙা বা সরানোর সিদ্ধান্ত স্থানীয় কমিটির একার পক্ষে সম্ভব নয়। তারা দারুল উলুম দেওবন্দ, অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল’ বোর্ড এবং জমিয়তে উলেমা-ই-হিন্দের মতামতের ওপর নির্ভর করতে চায়।

ধর্মীয় সংগঠনগুলোর সঙ্গে পরামর্শের পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গেছে।

27 May 26 1NOJOR.COM

নিরাপত্তার কারণে কলকাতা বিমানবন্দরের ভেতরের ১৩৬ বছরের পুরোনো মসজিদ সরানোর পরিকল্পনা

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।