আন্তর্জাতিক জরুরি অর্থনৈতিক ক্ষমতা আইন (আইইইপিএ) ব্যবহার করে ব্যাপক হারে শুল্ক আরোপে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ক্ষমতার সীমা অতিক্রম করেছেন বলে রায় দিয়েছে মার্কিন সুপ্রিম কোর্ট। শুক্রবার ছয়-তিন ভোটে দেওয়া এ রায়ে বলা হয়, আইইইপিএ প্রেসিডেন্টকে শুল্ক আরোপের ক্ষমতা প্রদান করে না। আদালত পর্যবেক্ষণে জানায়, কংগ্রেস যদি প্রেসিডেন্টকে এমন ‘স্বতন্ত্র ও অসাধারণ ক্ষমতা’ দিতে চাইত, তবে তা স্পষ্টভাবে আইনে উল্লেখ করত, যেমনটি অন্যান্য শুল্কসংক্রান্ত আইনে করা হয়েছে।
গত বছর পুনরায় ক্ষমতায় ফেরার পর ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রায় সব বাণিজ্য অংশীদারের ওপর নতুন শুল্ক আরোপ করেন, যার মধ্যে মেক্সিকো, কানাডা ও চীনের ওপর আরোপিত শুল্কও ছিল। প্রশাসনের দাবি ছিল, এসব শুল্ক অবৈধ মাদক প্রবাহ ও অভিবাসন নিয়ন্ত্রণের সঙ্গে সম্পর্কিত। তবে সুপ্রিম কোর্টের রায় ইস্পাত, অ্যালুমিনিয়াম ও অন্যান্য নির্দিষ্ট খাতে আরোপিত শুল্কের ক্ষেত্রে প্রযোজ্য নয়, যেখানে ভবিষ্যতে নতুন শুল্ক আরোপের সম্ভাবনা নিয়ে তদন্ত চলছে।
এর আগে নিম্ন আদালতগুলোও এসব শুল্ককে অবৈধ ঘোষণা করেছিল। সর্বশেষ সুপ্রিম কোর্টের রায়ে সেই অবস্থান বহাল থাকল, যা ট্রাম্পের অর্থনৈতিক নীতিতে বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।
জরুরি অর্থনৈতিক ক্ষমতা আইনে শুল্ক আরোপে ট্রাম্পের ক্ষমতা অতিক্রম করেছেন বলে রায়
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।