Web Analytics

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চলমান উত্তেজনার মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ফোন করেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বৃহস্পতিবারের এই ফোনালাপে দুই নেতা মধ্যপ্রাচ্য বা পশ্চিম এশিয়ার সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তারা ভারত-ইসরাইলের বিশেষ কৌশলগত অংশীদারত্বের বিভিন্ন ক্ষেত্রে অগ্রগতিও পর্যালোচনা করেন। ফোনালাপের পর মোদি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বিষয়টি জানান।

ভারতের প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিবৃতিতে বলা হয়েছে, দুই নেতা দ্বিপক্ষীয় সম্পর্কের ধারাবাহিক অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেছেন। পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদার করা এবং দুই দেশের সম্পর্ক আরও ঘনিষ্ঠ করার অঙ্গীকারও পুনর্ব্যক্ত করেন তারা। উদীয়মান প্রযুক্তি, সাইবার নিরাপত্তা, কৃষি, পানি ব্যবস্থাপনা, স্বাস্থ্য, উদ্যোক্তা উন্নয়ন, প্রতিরক্ষা ও নিরাপত্তায় সহযোগিতার উল্লেখযোগ্য অগ্রগতির কথাও আলোচনায় উঠে আসে।

দুই নেতা শান্তি, উদ্ভাবন ও সমৃদ্ধিকে সামনে রেখে বিশেষ কৌশলগত অংশীদারত্বকে নতুন উচ্চতায় নেওয়ার বিষয়ে ঐকমত্যে পৌঁছান। ভবিষ্যতেও নিয়মিত যোগাযোগ বজায় রাখতে তারা সম্মত হয়েছেন। গত ফেব্রুয়ারিতে নেতানিয়াহুর আমন্ত্রণে মোদি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল নিয়ে দুই দিনের ইসরাইল সফর করেন। ২৬ ফেব্রুয়ারির যৌথ বিবৃতিতে দুই পক্ষ প্রযুক্তিগত উদ্ভাবন ও উদ্যোক্তা উন্নয়নের মাধ্যমে শান্তি, নিরাপত্তা ও সমৃদ্ধির যৌথ লক্ষ্য অর্জে অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছিল।

07 Aug 26 1NOJOR.COM

ফোনালাপে ভারত-ইসরাইল কৌশলগত অংশীদারত্ব ও পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়ে আলোচনা

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।