Web Analytics

ইরানের সঙ্গে কোনো চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হয়ে পাকিস্তান ছেড়েছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স। এএফপি জানিয়েছে, আলোচনায় ব্যর্থতার ঘোষণা দেওয়ার পরপরই তিনি ইসলামাবাদ থেকে রওনা হন। পাকিস্তান সময় রোববার সকাল ৭টা ৮ মিনিটে এয়ারফোর্স টু-তে করে তিনি যাত্রা শুরু করেন এবং দায়িত্বরত পাকিস্তানি কর্মকর্তাদের উদ্দেশে হাত নেড়ে বিদায় জানান।

ইসলামাবাদে অনুষ্ঠিত ঐতিহাসিক শান্তি আলোচনার পর সংবাদ সম্মেলনে ভ্যান্স জানান, ২১ ঘণ্টা আলোচনার পরও যুক্তরাষ্ট্র ও ইরান কোনো সমঝোতায় পৌঁছাতে পারেনি। তিনি বলেন, এটি দুঃসংবাদ এবং যুক্তরাষ্ট্র সমঝোতা ছাড়াই পাকিস্তান ছাড়ছে।

ভ্যান্স পাকিস্তানের প্রধানমন্ত্রী ও ফিল্ড মার্শালের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বলেন, আলোচনায় পাকিস্তান অসাধারণ ভূমিকা রেখেছে। তিনি আরও জানান, যুক্তরাষ্ট্র ইরানকে গুরুত্বপূর্ণ শর্তগুলো স্পষ্টভাবে জানিয়েছিল, তবে ইরান তাতে রাজি হয়নি।

12 Apr 26 1NOJOR.COM

ইরানের সঙ্গে আলোচনা ব্যর্থ, পাকিস্তান ছাড়লেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট ভ্যান্স

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।