Web Analytics

ইসরাইল অধিকৃত পশ্চিম তীরে নবী সুলাইমান (আ.) মসজিদ ও সমাধিস্থলসহ ২৮ একর জমি দখলের নির্দেশ জারি করেছে। মঙ্গলবার ঘোষিত এই সিদ্ধান্তের আওতায় ফিলিস্তিনি শহর বেইত ইক্সা এবং ঐতিহাসিক নবী সুলাইমান মসজিদ অন্তর্ভুক্ত। ইসরাইলি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন বেসামরিক প্রশাসন জানিয়েছে, এলাকাটি ‘জনস্বার্থে’ অধিগ্রহণ করা হচ্ছে এবং নবী সুলাইমান (আ.)-এর সমাধিস্থল সংরক্ষণের জন্য একটি উন্নয়ন প্রকল্প হাতে নেওয়া হবে।

ফিলিস্তিনি বিশ্লেষকরা এই পদক্ষেপকে ইসলামিক ঐতিহ্যবাহী স্থানের ‘ইহুদীকরণ’-এর আরেকটি উদাহরণ হিসেবে দেখছেন। নবী সুলাইমান (আ.) ইহুদি, খ্রিস্টান ও মুসলিম ঐতিহ্যে সমানভাবে গুরুত্বপূর্ণ। বাইজেন্টাইন যুগে সম্রাট জাস্টিনিয়ান সেখানে একটি গির্জা নির্মাণের নির্দেশ দেন, পরে মুসলিম শাসকরা নবীর স্মরণে স্থাপনা নির্মাণ করেন। বর্তমান মসজিদে আইয়ুবী ও মামলুক আমলের স্থাপত্য বৈশিষ্ট্য রয়েছে এবং এতে মুসলমানদের বিশ্বাস অনুযায়ী নবী সুলাইমান (আ.)-এর কবর রয়েছে।

বিশেষজ্ঞদের মতে, ১৯৬৭ সালে পশ্চিম তীর দখলের পর থেকে ইসরাইল ধীরে ধীরে এলাকাটির কাঠামো পরিবর্তন করেছে, যার মধ্যে রয়েছে সমাধিস্থলের নিচে একটি সিনাগগ নির্মাণ এবং মুসলিমদের নামাজের স্থান সংকুচিত করা।

27 May 26 1NOJOR.COM

অধিকৃত পশ্চিম তীরে নবী সুলাইমান মসজিদ দখল করল ইসরাইল

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।