Web Analytics

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী একটি ইরানি পতাকাবাহী জাহাজ ‘তুসকা’ আটক করেছে। ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি জানান, ইউএসএস স্প্রুয়ান্স নামের গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার ওমান উপসাগরে জাহাজটিকে থামার নির্দেশ দেয়, কিন্তু ইরানি ক্রুরা তা উপেক্ষা করে। পরে মার্কিন নৌবাহিনী জাহাজটির ইঞ্জিন রুমে আঘাত করে সেটিকে থামিয়ে দেয় এবং মেরিন সদস্যরা এর নিয়ন্ত্রণ নেয়।

ট্রাম্প আরও বলেন, ‘তুসকা’ জাহাজটি পূর্বের অবৈধ কর্মকাণ্ডের কারণে মার্কিন ট্রেজারি বিভাগের নিষেধাজ্ঞার আওতায় ছিল। বর্তমানে এটি যুক্তরাষ্ট্রের হেফাজতে রয়েছে এবং এতে কী রয়েছে তা পরীক্ষা করা হচ্ছে। খবরটি আলজাজিরা সূত্রে প্রকাশিত হয়েছে।

ঘটনাটি নিয়ে ইরানের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

20 Apr 26 1NOJOR.COM

হরমুজ প্রণালিতে ইরানি জাহাজ ‘তুসকা’ আটক করার দাবি ট্রাম্পের

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।