প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, পরিকল্পিত নগরায়ণ নিশ্চিত করতে দেশের সব জেলায় মাস্টারপ্ল্যান তৈরির কাজ শুরু হয়েছে। শহরের ওপর মানুষের চাপ কমানো এবং সীমিত আয়ের মানুষের জন্য মানসম্মত বাসস্থান নিশ্চিত করাও সরকারের পরিকল্পনার অংশ। সোমবার সকালে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিশ্ব বসতি দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
তারেক রহমান বলেন, বাংলাদেশের মতো জনবহুল দেশে মর্যাদাপূর্ণ জীবনের জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিত করা সহজ নয়। শহরাঞ্চলে স্বাভাবিকের চেয়ে কয়েক গুণ বেশি মানুষ বাস করছে বলে নিরাপদ আবাসন ও পরিকল্পিত নগরী গড়ে তোলা জরুরি হয়ে উঠেছে। সরকার টেকসই বাসস্থান, মৌলিক সেবাসুবিধা এবং সবার সাংবিধানিক অধিকার নিশ্চিত করতে প্রতিজ্ঞাবদ্ধ বলেও তিনি জানান।
প্রধানমন্ত্রী বলেন, সরকারের লক্ষ্য কোনো নির্দিষ্ট এলাকায় উন্নয়ন সীমাবদ্ধ রাখা নয়; বিকেন্দ্রীকরণ ও আঞ্চলিক উন্নয়নের মাধ্যমে সবার কাছে উন্নয়ন পৌঁছে দেওয়া। সবার জন্য আবাসন নিশ্চিত করা সরকারের একার পক্ষে সম্ভব নয় বলে তিনি বেসরকারি খাতকে এগিয়ে আসার আহ্বান জানান। অনুষ্ঠানের আগে তিনি একটি স্বর্ণচাঁপা গাছের চারা রোপণ করেন।
পরিকল্পিত নগরায়ণে সব জেলায় মাস্টারপ্ল্যানের কাজ শুরু
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।