Web Analytics

৪৯তম বিসিএসের চূড়ান্ত গেজেট থেকে ৫৭ জন প্রার্থীকে বাদ দেওয়ার প্রতিবাদে বৃহস্পতিবার, ১ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ বা ডাকসু। কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে শুরু হওয়া মিছিলটি কলাভবন ও মধুর ক্যানটিন ঘুরে ডাকসু ভবন প্রাঙ্গণে শেষ হয়। ডাকসুর ভিপি সাদিক কায়েম নিয়োগ ও ‘ভেরিফিকেশন’-এর নামে রাজনৈতিক বৈষম্যের অভিযোগ তোলেন।

সমাবেশ থেকে চাকরিতে দলীয়করণ ও ‘ভেরিফিকেশন’-এর নামে হয়রানি বন্ধের দাবি জানানো হয়। নেতারা দাবি করেন, বাদ পড়া প্রার্থীদের ১২ অক্টোবরের যোগদানের আগেই গেজেটভুক্ত করতে হবে। সাদিক কায়েমের অভিযোগ, রাজনৈতিক বিবেচনায় প্রার্থীদের চাকরির অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। এজিএস মুহা. মহিউদ্দিন খান বলেন, চাকরির ক্ষেত্রে মেধার বাইরে কোনো বিষয়কে অগ্রাধিকার দেওয়া উচিত নয়।

সমাজকল্যাণ ক্যাডারে প্রথম হওয়ার পরও গেজেটে নাম না আসার কথা বলেন আব্দুল্লাহ আল মামুন বেলাল। আরেক প্রার্থী রেজোয়ান আহমেদ তাহমিদ বলেন, যাচাইয়ের সময় তাঁর রাজনৈতিক সম্পৃক্ততা ও পারিবারিক পরিচয় নিয়ে প্রশ্ন করা হয়েছিল। ডাকসু নেতারা ৫৭ জনের বিষয় দ্রুত পুনর্বিবেচনা, গেজেট প্রকাশ এবং রাজনৈতিক পরিচয়ের বদলে মেধা ও যোগ্যতাকে প্রাধান্য দেওয়ার দাবি জানান।

02 Oct 26 1NOJOR.COM

৪৯তম বিসিএসের গেজেট থেকে বাদ পড়া ৫৭ জনের পুনর্বিবেচনা চায় ডাকসু

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।