Web Analytics

আমদানি বাণিজ্যে সুদের হার ওঠানামাজনিত ঝুঁকি কমাতে ফরওয়ার্ড রেট চুক্তি চালুর অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক। সরবরাহকারী ও ক্রেতা ঋণের আওতায় ইউজেন্স আমদানির ক্ষেত্রে এই সুবিধা পাওয়া যাবে। বৃহস্পতিবার জারি করা এক সার্কুলারে বলা হয়, অনুমোদিত ডিলার ব্যাংকগুলো বিদেশি মুদ্রায় আমদানি ঋণ গ্রহণকারীদের সঙ্গে ফরওয়ার্ড রেট চুক্তি করতে পারবে, যাতে আন্তর্জাতিক মানদণ্ডভিত্তিক সুদের হার, বিশেষ করে SOFR-এর ওঠানামা থেকে আমদানিকারকরা সুরক্ষা পান।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ফরওয়ার্ড রেট চুক্তি কেবল ঝুঁকি ব্যবস্থাপনার উদ্দেশ্যে ব্যবহার করা যাবে এবং এটি অবশ্যই প্রকৃত আমদানি লেনদেনের সঙ্গে সম্পৃক্ত হতে হবে। ব্যাংকগুলোকে একই কার্যদিবসে বিপরীতমুখী লেনদেনের মাধ্যমে ঝুঁকি সমন্বয় করতে হবে, যাতে তারা নিজস্ব হিসাবে কোনো বাজারঝুঁকি বহন না করে। ব্যাংকের মার্জিন সর্বোচ্চ ১০ বেসিস পয়েন্ট এবং মোট চুক্তির পরিমাণ গত ১২ মাসের গড় মাসিক বৈদেশিক মুদ্রা প্রবাহের ২৫ শতাংশের বেশি হতে পারবে না।

খাতসংশ্লিষ্টদের মতে, এই উদ্যোগ আমদানিকারকদের সুদের হারজনিত অনিশ্চয়তা কমাবে এবং দেশের আর্থিক ডেরিভেটিভস বাজারের বিকাশে সহায়ক ভূমিকা রাখবে।

02 Jul 26 1NOJOR.COM

আমদানিতে সুদের ঝুঁকি মোকাবিলায় ফরওয়ার্ড রেট চুক্তির অনুমোদন

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।