Web Analytics

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে সোমবার সন্ধ্যা ৬টার দিকে নতুন ভবনের তৃতীয় তলার শিশু ওয়ার্ডে আগুন লাগে। আগুনের আতঙ্কে রোগী ও স্বজনদের মধ্যে হুড়োহুড়ি শুরু হয়। নিচে নামার সময় বিশৃঙ্খলায় কয়েকজন পড়ে গিয়ে আহত হন। ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ সদর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জুলহাজ উদ্দিন।

খবর পেয়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ফায়ার স্টেশন থেকে একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডের সময় ভবনের ভেতরে প্রচণ্ড ধোঁয়া জমে যায়। জুলহাজ উদ্দিন জানান, তাৎক্ষণিকভাবে আগুনে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।

হাসপাতালের সহকারী পরিচালক প্রশাসন ডা. মোহাম্মদ মাঈন উদ্দিন খান বলেন, প্রাথমিকভাবে লিফটের মেশিন থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তিনি জানান, বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক এবং চিকিৎসাসেবা কার্যক্রম সচল রয়েছে। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে তদন্ত কমিটি গঠন করা হবে।

14 Sep 26 1NOJOR.COM

মমেক হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুনে আতঙ্ক, কয়েকজন আহত

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।