Web Analytics

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, তিস্তা মহাপরিকল্পনার কাজ অনেকদূর এগিয়েছে এবং ২০২৭ সালে প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে এর ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। মঙ্গলবার, ২৫ আগস্ট, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে লালমনিরহাট জেলা ছাত্রকল্যাণ সমিতি আয়োজিত নবীন বরণ ও বিদায় সংবর্ধনা-২০২৬ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

দুলু বলেন, প্রকল্পটি নিয়ে নানা নেতিবাচক প্রচারণা থাকলেও এর অগ্রগতি হয়েছে। আগে প্রকল্পের অগ্রগতি নিয়ে হাওয়ার ওপর বক্তব্য দেওয়া হতো, এখন বড় বড় বিশেষজ্ঞদের নিয়ে আলোচনা হচ্ছে বলে তিনি উল্লেখ করেন। বিশেষজ্ঞরা প্রতিবেদন জমা দিলে শিগগিরই কাজ শুরু হবে বলে তিনি আশা প্রকাশ করেন। তাঁর মতে, এই একটি প্রকল্পই লালমনিরহাটের সার্বিক চেহারা বদলে দিতে পারে।

অনুষ্ঠানে দরিদ্র শিক্ষার্থীদের ভর্তি সহায়তার জন্য সমিতির তহবিলে ৫ লাখ টাকা অনুদান ঘোষণা করেন মন্ত্রী। লালমনিরহাট-২ আসনের সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুল বলেন, বুড়িমারী এক্সপ্রেস পূর্ণাঙ্গভাবে চালুর জন্য জেলার তিন সংসদ সদস্য প্রধানমন্ত্রীর কাছে ডিও লেটার দিয়েছেন। লালমনিরহাট হয়ে বুড়িমারী পর্যন্ত ফোরলেন সড়ক নেওয়ার চেষ্টাও অব্যাহত রয়েছে বলে তিনি জানান।

25 Aug 26 1NOJOR.COM

২০২৭ সালে তিস্তা মহাপরিকল্পনার ভিত্তিপ্রস্তর স্থাপনের কথা জানালেন ত্রাণমন্ত্রী

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।