Web Analytics

হিউম্যান রাইটস ওয়াচ দাবি করেছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে এক দশকের শাসনে ভারতে গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও মানবাধিকার সুরক্ষার ব্যবস্থা দুর্বল হয়েছে। সংস্থাটির ৯৫ পৃষ্ঠার প্রতিবেদনে বলা হয়েছে, বিজেপি সরকার গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের স্বাধীনতা ক্ষুণ্ন করেছে, রাজনৈতিক বিরোধীদের দমন করেছে এবং সংখ্যালঘু ও প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার সংকুচিত করেছে। ২০২৫ সালের জানুয়ারি থেকে ২০২৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত ৪০ জনের বেশি আইনজীবী, সাংবাদিক, অধিকারকর্মী ও অন্যান্য ব্যক্তির সাক্ষাৎকারের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করা হয়।

প্রতিবেদনে সংসদীয় তদারকি, নির্বাচন কমিশনের স্বাধীনতা এবং কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ব্যবহার নিয়ে উদ্বেগ তোলা হয়েছে। এতে বলা হয়, ২০২৩ সালের আইনে নির্বাচন কমিশনার নিয়োগে নির্বাহী বিভাগের নিয়ন্ত্রণ বেড়েছে। আইনটি পাসের সময় লোকসভার ১০০ এবং রাজ্যসভার ৪৬ বিরোধী সদস্যকে অধিবেশনের জন্য বহিষ্কার করা হয়েছিল। এইচআরডব্লিউর অভিযোগ, এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে বিরোধী রাজনীতিক ও সরকারের সমালোচকদের বিরুদ্ধে বেশি ব্যবহার করা হয়েছে।

এইচআরডব্লিউ বলেছে, মুসলিমবিদ্বেষী বক্তব্য, সহিংসতা ও বৈষম্যমূলক নীতি ধর্মীয় সংখ্যালঘুদের অনিরাপত্তা বাড়িয়েছে। সংস্থাটি জাতিসংঘের মানবাধিকার পরিষদ, দ্বিপক্ষীয় আলোচনা ও উচ্চপর্যায়ের বৈঠকে ভারতের গণতান্ত্রিক প্রতিষ্ঠান এবং মানবাধিকার পরিস্থিতি নিয়ে উদ্বেগ তোলার জন্য দেশটির আন্তর্জাতিক মিত্রদের আহ্বান জানিয়েছে।

25 Nov 26 1NOJOR.COM

মোদি সরকারের আমলে প্রতিষ্ঠান দুর্বল ও সংখ্যালঘুদের ওপর চাপ বেড়েছে, দাবি এইচআরডব্লিউর

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।