Web Analytics

শনিবার ভোরে মুন্সীগঞ্জের গজারিয়া অংশে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি পণ্যবাহী ট্রাক উল্টে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। চট্টগ্রামমুখী লেনের বাউশিয়া পয়েন্ট থেকে মেঘনা সেতু এলাকা পর্যন্ত যানজট ছড়িয়ে পড়ে।

ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ওসি মো. শাহ কামাল আকন্দ জানান, ভিটিকান্দি এলাকায় ট্রাকটি উল্টে গেলে ভবেরচর থেকে মেঘনা সেতু পর্যন্ত যান চলাচলে বিঘ্ন ঘটে। খবর পেয়ে হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সড়ক থেকে পণ্য অপসারণ ও দুর্ঘটনাগ্রস্ত ট্রাক সরানোর কাজ শুরু করেছে।

পুলিশ জানিয়েছে, অল্প সময়ের মধ্যেই যান চলাচল স্বাভাবিক হয়ে আসবে।

09 May 26 1NOJOR.COM

গজারিয়ায় ট্রাক উল্টে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।