ইসরাইল লেবাননের বিভিন্ন এলাকায় রাতভর বিমান হামলা চালিয়েছে, যা সোমবার থেকে চলমান অভিযানের অংশ। ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, দক্ষিণ লেবানন ও বেকা উপত্যকায় হিজবুল্লাহর অবস্থান লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এই হামলার উদ্দেশ্য ছিল হিজবুল্লাহকে দুর্বল করা।
টেলিগ্রামে দেওয়া এক পোস্টে আইডিএফ জানায়, হামলায় হিজবুল্লাহর রকেট লঞ্চার, অস্ত্র সংরক্ষণাগার ও সামরিক স্থাপনা ধ্বংস করা হয়েছে। এছাড়া হিজবুল্লাহর রাদওয়ান ফোর্সের কমান্ডারদের লক্ষ্যবস্তু করা হয়েছে এবং দক্ষিণ লেবাননের মাজদাল সেল এলাকায় দুটি রাদওয়ান কমান্ড সেন্টারে আঘাত হানা হয়েছে। রাদওয়ান ফোর্স হিজবুল্লাহর এলিট কমান্ডো ইউনিট হিসেবে পরিচিত।
আইডিএফ জানিয়েছে, লেবাননে হিজবুল্লাহর সামরিক সক্ষমতা হ্রাস করতে তাদের অভিযান অব্যাহত থাকবে।
হিজবুল্লাহকে দুর্বল করতে লেবাননে রাতভর হামলা চালায় ইসরাইল
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।