Web Analytics

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে সতর্ক করে বলেছেন, শিগগিরই কোনো শান্তিচুক্তি না হলে দেশটির জন্য ‘খুব খারাপ সময়’ অপেক্ষা করছে। ফরাসি গণমাধ্যম বিএফএমটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, চুক্তিতে পৌঁছানো ইরানিদের জন্য সবচেয়ে ভালো হবে, কারণ এতে ওয়াশিংটন ও তেহরান উভয়েরই স্বার্থ রয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প প্রশাসনের কাছ থেকে নতুন আলোচনার বার্তা পাওয়ার কথা নিশ্চিত করলেও ওয়াশিংটনের উদ্দেশ্য নিয়ে গভীর অবিশ্বাস প্রকাশ করেছে তেহরান। এই অচলাবস্থার মধ্যে মার্কিন সংবাদমাধ্যমগুলো আশঙ্কা প্রকাশ করেছে যে, ট্রাম্প অচলাবস্থা ভাঙতে বড় ধরনের সামরিক অভিযান চালানোর সিদ্ধান্ত নিতে পারেন। তার শীর্ষ উপদেষ্টারা ইতোমধ্যে এমন অভিযানের একটি রূপরেখা প্রস্তুত করেছেন।

নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ইরান সংকট নিয়ে ট্রাম্প যেকোনো সময় বড় সিদ্ধান্ত নিতে পারেন। এর আগে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার সময় যুক্তরাষ্ট্র দুবার দেশটির ওপর সামরিক হামলা চালিয়েছিল।

17 May 26 1NOJOR.COM

শান্তিচুক্তি না হলে ইরানের জন্য কঠিন সময় আসছে বলে সতর্ক করলেন ট্রাম্প

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।