Web Analytics

নুরুন্নিসা সিদ্দীকা এমপি বলেছেন, জুলাই গণঅভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় এবং যেকোনো মূল্যে জুলাই সনদ বাস্তবায়ন সবার অঙ্গীকার হওয়া উচিত। বুধবার প্রকাশিত এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান। তিনি বলেন, দুই বছর আগে অসংখ্য ছাত্র-জনতা সাহস, ত্যাগ ও আত্মদানের মাধ্যমে ন্যায়বিচার, গণতন্ত্র, মানবিক মর্যাদা এবং বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা প্রকাশ করেছিলেন।

বিবৃতিতে তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানে অংশ নিয়ে প্রায় ১ হাজার ৫০০-এর বেশি মানুষ শহীদ হয়েছেন এবং হাজারো ছাত্র-জনতা আহত হয়েছেন। কেউ হাত, পা কিংবা দৃষ্টিশক্তি হারিয়েছেন বলেও উল্লেখ করেন তিনি। শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তিনি তাদের আত্মত্যাগকে জাতির শ্রদ্ধার সঙ্গে স্মরণের কথা বলেন। আহত ও ক্ষতিগ্রস্তদের প্রতি সহমর্মিতা প্রকাশ করে তাদের দ্রুত সুস্থতা ও কল্যাণ কামনা করেন।

শহীদদের আত্মত্যাগের মর্যাদা রক্ষায় ন্যায়ভিত্তিক, জবাবদিহিমূলক ও মানবিক রাষ্ট্রব্যবস্থা গড়তে সবার কাজ করার আহ্বান জানান নুরুন্নিসা সিদ্দীকা। তিনি মতপ্রকাশের স্বাধীনতা, মানবাধিকার ও ন্যায়বিচার নিশ্চিত করার প্রত্যাশার কথা বলেন। বৈষম্যহীন রাষ্ট্রব্যবস্থার গণরায় বাস্তবায়নে সরকারের গড়িমসিকে হতাশাজনক আখ্যা দিয়ে তিনি জাতীয় ঐক্য, সহনশীলতা ও পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে দেশ গঠনের আহ্বান জানান।

05 Aug 26 1NOJOR.COM

জুলাই সনদ বাস্তবায়নে সর্বজনীন অঙ্গীকারের আহ্বান নুরুন্নিসা সিদ্দীকার

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।