ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান বিন হাদি হত্যা মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ আবারও পিছিয়েছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি ২০২৬) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মুহাম্মদ জোনাইদ আগামী ৩ ফেব্রুয়ারি নতুন তারিখ নির্ধারণ করেন, কারণ তদন্ত কর্মকর্তা সিআইডির সহকারী পুলিশ সুপার আবদুল কাদির ভূঞা প্রতিবেদন জমা দিতে পারেননি।
আদালত সূত্রে জানা যায়, গত ১২ ডিসেম্বর মতিঝিলে জুমার নামাজ শেষে নির্বাচনি প্রচারণা শেষ করে সোহরাওয়ার্দী উদ্যানে যাওয়ার পথে পল্টনের বক্স কালভার্ট এলাকায় মোটরসাইকেলে থাকা দুষ্কৃতিকারীরা হাদিকে গুলি করে পালিয়ে যায়। পরে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়, সেখান থেকে এভারকেয়ার হাসপাতালে এবং পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠানো হয়। সেখানে ১৮ ডিসেম্বর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এরপর মামলাটি হত্যা মামলায় রূপান্তরিত হয়।
এর আগে ৬ জানুয়ারি গোয়েন্দা পুলিশ সাবেক কাউন্সিলর তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পি ও ফয়সাল করিম মাসুদসহ ১৭ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে। ওই প্রতিবেদনে অসন্তোষ জানিয়ে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব ১৫ জানুয়ারি নারাজির আবেদন করলে আদালত সিআইডিকে অধিকতর তদন্তের নির্দেশ দেন।
ওসমান হাদি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমা ৩ ফেব্রুয়ারি পর্যন্ত পিছিয়েছে
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।