Web Analytics

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন তারেক রহমান আগামী সোমবার বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ী গ্রামে তাঁর পৈতৃক ভিটায় যাচ্ছেন। প্রায় দুই দশক পর এ সফরকে ঘিরে উত্তরবঙ্গের এ জনপদে উৎসবের আমেজ বিরাজ করছে। প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর এটি তাঁর নিজ জেলা বগুড়ায় প্রথম সফর। দিনব্যাপী সরকারি সফরে তিনি বগুড়া সিটি করপোরেশনের ফলক উন্মোচন, নবনির্মিত আইনজীবী সমিতি ভবন ও ‘ই-বেলবন্ড’ কার্যক্রম উদ্বোধনসহ একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন।

সূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী সকাল ৬টায় ঢাকা থেকে সড়কপথে রওনা হয়ে সাড়ে ১০টায় বগুড়া সার্কিট হাউসে পৌঁছাবেন। পরে তিনি বাগবাড়ীতে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ও ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন এবং নশিপুরে খাল খনন কর্মসূচি উদ্বোধনের পর ‘জিয়াবাড়ি’ পরিদর্শন করবেন। বিকেলে আলতাফুন্নেছা খেলার মাঠে জেলা বিএনপি আয়োজিত জনসভায় ভাষণ দেবেন এবং প্রেস ক্লাব ভবন ও বাইতুর রহমান মসজিদ পুনর্নির্মাণ কাজের উদ্বোধন করবেন।

স্থানীয়রা এ সফরকে গর্বের বিষয় হিসেবে দেখছেন। প্রশাসন নিরাপত্তা জোরদার ও শহরজুড়ে সৌন্দর্যবর্ধনের কাজ করছে।

19 Apr 26 1NOJOR.COM

২০ বছর পর বগুড়ার পৈতৃক ভিটায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।