Web Analytics

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় হামের জটিলতায় চারজনের মৃত্যু হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। সর্বশেষ ১৮ বছর বয়সি এক তরুণ বিরল ও গুরুতর স্নায়বিক জটিলতা অ্যাকিউট এনসেফালোমাইলাইটিসে মারা গেছেন। চলতি বছর রাজ্যটিতে ৬০০ জনের বেশি হাম রোগী শনাক্ত হয়েছে, যাদের অধিকাংশই ল্যাংকাস্টার কাউন্টির বাসিন্দা।

রাজ্য ও স্থানীয় কর্মকর্তারা বলেছেন, হামজনিত জটিলতায় মারা যাওয়া ১৮ ও ৪০ বছর বয়সি দুজনই টিকাবিহীন ছিলেন। গত শনিবার জেফারসন কাউন্টিতে ৪০ বছর বয়সি এক নারীর মৃত্যু হয়; ময়নাতদন্তকারীর মতে, হামের কারণে শ্বাসপ্রশ্বাস বন্ধ হয়ে তিনি মারা যান। দুই শিশুরও মৃত্যু হয়েছে; ছয় সপ্তাহের এক শিশু বিরল জিনগত রোগ নিয়ে জন্মেছিল এবং আরেকটি শিশু জন্মের পরপরই মারা যায়।

গভর্নর জশ শাপিরো বলেছেন, টিকাদানের হার কমে যাওয়ায় ২০০০ সালে নির্মূল ঘোষণার পরও হামের পুনরুত্থান ঘটছে। স্বাস্থ্যসচিব রবার্ট এফ কেনেডি জুনিয়র শিশু দুটির মৃত্যু সত্যিই হামের কারণে হয়েছে কি না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন এবং পর্যালোচনার পর সিডিসি তথ্য হালনাগাদ করবে বলে জানান। স্বাস্থ্য বিভাগ বলেছে, সর্বশেষ মৃত্যুগুলো নিয়ে ক্লিনিক্যাল প্রমাণ, ইতিবাচক ল্যাব পরীক্ষা ও অন্য সম্ভাব্য কারণ যাচাই করে তদন্ত করা হয়েছে।

16 Sep 26 1NOJOR.COM

পেনসিলভানিয়ায় ছয় শতাধিক হাম রোগী শনাক্ত, জটিলতায় চারজনের মৃত্যু

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।