ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জানাজায় কালো মাস্ক পরা এক ব্যক্তিকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়। অনেকে ধারণা করেছিলেন, তিনি বর্তমান সর্বোচ্চ নেতা ও খামেনির ছেলে মোজতবা খামেনি। তবে লন্ডনভিত্তিক ইরান ইন্টারন্যাশনাল জানায়, ওই ব্যক্তি আসলে আলি খামেনির সর্বকনিষ্ঠ নাতি মোহাম্মদ জাভেদ খামেনি।
প্রতিবেদন অনুযায়ী, মোহাম্মদ জাভেদ আলি খামেনির জ্যেষ্ঠ ছেলে মোস্তফা খামেনির সন্তান। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় আলি খামেনি ও তার পরিবারের কয়েকজন নিহত হন এবং মোজতবা খামেনিসহ আরও কয়েকজন আহত হন। ইরান ইন্টারন্যাশনালের দাবি, ওই হামলায় জাভেদ খামেনির মুখ দগ্ধ হয়, তাই তিনি জানাজায় মুখ ঢাকতে কালো মাস্ক ও ক্যাপ পরেছিলেন।
আলি খামেনির মৃত্যুর পর মোজতবা খামেনিকে নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত করা হয়। ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক এই নির্বাচনে ভূমিকা রেখেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। দায়িত্ব নেওয়ার পরও তিনি প্রকাশ্যে আসেননি, তবে রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক লিখিত বার্তায় হত্যাকাণ্ডের প্রতিশোধ নেওয়ার আহ্বান জানান।
খামেনির জানাজায় মাস্ক পরা ব্যক্তি ছিলেন নাতি মোহাম্মদ জাভেদ, মোজতবা নন
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।