Web Analytics

বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) দেশে ফিলিং স্টেশনগুলোর নিরাপত্তা জোরদারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছে। রোববার পাঠানো চিঠিতে বিপিসির চেয়ারম্যান মো. রেজানুর রহমান উল্লেখ করেন, গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে জ্বালানি তেলের মজুদ নিয়ে নেতিবাচক খবর ছড়িয়ে পড়ায় ভোক্তাদের মধ্যে অতিরিক্ত তেল কেনার প্রবণতা বেড়েছে। ফলে ডিলাররা আগের তুলনায় বেশি পরিমাণ তেল ডিপো থেকে সংগ্রহের চেষ্টা করছেন।

চিঠিতে আরও বলা হয়েছে, কিছু ভোক্তা প্রয়োজনের অতিরিক্ত তেল কিনে অননুমোদিতভাবে মজুদ করছেন—এমন খবরও পাওয়া যাচ্ছে। এ পরিস্থিতি মোকাবেলায় বিপিসি ইতোমধ্যে ফিলিং স্টেশন থেকে ভোক্তা পর্যায়ে তেল সরবরাহ সীমিত করার বিষয়ে একটি প্রেস বিজ্ঞপ্তি জারি করেছে।

বর্তমান সংকটকালে ক্রেতা ও কর্মচারীদের মধ্যে অনভিপ্রেত ঘটনা ঘটায় বিপিসি ফিলিং স্টেশনগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশি টহল বাড়ানোর অনুরোধ জানিয়েছে।

09 Mar 26 1NOJOR.COM

বর্ধিত তেল চাহিদা ও নিরাপত্তা উদ্বেগে ফিলিং স্টেশনে পুলিশ টহল চাইল বিপিসি

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।