বাংলাদেশ সরকারের তিন মন্ত্রী শুক্রবার বিকেলে রংপুরের কাউনিয়া উপজেলার তিস্তা ব্যারেজ ও নদী তীরবর্তী এলাকা পরিদর্শন করেন। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু, পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী এবং প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ তিস্তা নদীর বর্তমান অবস্থা, নদীভাঙনপ্রবণ এলাকা ও স্থানীয় জনগণের জীবনযাত্রা পর্যবেক্ষণ করেন।
পরিদর্শনকালে মন্ত্রীরা স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা ও সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন। আলোচনায় নদীভাঙন, বন্যা নিয়ন্ত্রণ, সেচ সুবিধা সম্প্রসারণ এবং বহুল আলোচিত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের বিষয়গুলো গুরুত্ব পায়। বক্তারা বলেন, তিস্তা অববাহিকার লাখো মানুষের জীবন নদীর সঙ্গে গভীরভাবে যুক্ত এবং প্রতি বছর বন্যা ও পানির সংকটে তারা ভোগান্তিতে পড়েন।
নেতৃবৃন্দ জানান, সমন্বিত ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়ন হলে কৃষি উৎপাদন, কর্মসংস্থান ও আঞ্চলিক অর্থনীতি উন্নত হবে। মন্ত্রীরা আশ্বাস দেন, তিস্তা অঞ্চলের টেকসই উন্নয়ন ও জনগণের জীবনমান উন্নয়নে সরকার আন্তরিকভাবে কাজ করছে।
তিন মন্ত্রীর তিস্তা ব্যারেজ পরিদর্শন, মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের ওপর জোর
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।