Web Analytics

চট্টগ্রাম সরকারি সিটি কলেজে ইসলামী ছাত্রশিবিরের কর্মীদের ওপর নৃশংস হামলার ঘটনায় গভীর উদ্বেগ, তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জামায়াতে ইসলামী। মঙ্গলবার রাতে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, বহিরাগতসহ ছাত্রদল নামধারী সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র ও লাঠিসোটা দিয়ে হামলা চালিয়ে শিবিরের কয়েকজন নেতাকর্মীকে গুরুতরভাবে আহত করেছে।

বিবৃতিতে তিনি বলেন, এই বর্বরোচিত হামলা শিক্ষাঙ্গনের শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করার পরিকল্পিত অপচেষ্টা। তিনি উল্লেখ করেন, শিক্ষাপ্রতিষ্ঠান কখনোই সহিংসতার জায়গা হতে পারে না এবং মতভিন্নতা অস্ত্রের ভাষায় প্রকাশ করা উচিত নয়।

জামায়াতে ইসলামী অবিলম্বে ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়ে হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান জানিয়েছে। পাশাপাশি আহত শিক্ষার্থীদের দ্রুত চিকিৎসার ব্যবস্থারও দাবি জানানো হয়েছে।

22 Apr 26 1NOJOR.COM

চট্টগ্রামে শিবির কর্মীদের ওপর হামলার নিন্দা জানাল জামায়াতে ইসলামী

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।